• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দিনের ভোট রাতে নয়: আফরোজা আব্বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১২
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১২

দিনের ভোট রাতে নয়: আফরোজা আব্বাস

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার আর দিনে ভোট রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে তিনি দেখেছিলেন, তাঁর ভোট আগেই দেওয়া হয়ে গেছে। ‘সেই সুযোগ আর দেওয়া হবে না’ বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, ‘আজকের বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অনুষ্ঠানে উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও ড. মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com