• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

বৈশ্বিক সেরা বিজ্ঞানী তালিকায় বাকৃবির ১২ শিক্ষক ও শিক্ষার্থী

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৮
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৮

বৈশ্বিক সেরা বিজ্ঞানী তালিকায় বাকৃবির ১২ শিক্ষক ও শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি

ছবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন গবেষক বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। মার্কিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপের আলোকে সম্প্রতি (২০ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় থাকা ১২ জনের মধ্যে ১১ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। তালিকা তৈরি করা হয়েছে বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে।

তালিকাভুক্ত বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীরা হলেন:
১. কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর
২. কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান
৩. কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ
৪. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ
৫. উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর
৬. বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম
৭. মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান
৮. একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানী
৯. ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান
১০. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান
১১. মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির
১২. কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন

এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর অনুভূতি প্রকাশে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর বলেন, “নিজের কাজের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়। সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাকৃবির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার প্রতি অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বাংলাদেশ থেকে ৭১টি প্রতিষ্ঠানের ২৮৬ জন গবেষক স্থান পেয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com