• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার ঘটনায় সারজিসের স্ট্যাটাস

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:০১
আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:০১

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার ঘটনায় সারজিসের স্ট্যাটাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে স্ট্যাটাস দেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, এই পা চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা—হাজারের অধিক খুনের নির্দেশদাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।

সারজিস লেখেন, এই অসভ্যদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ। এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি লেখেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।’

এর আগে, সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আখতারের ওপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?

তিনি লেখেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত—এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।

এ সময় নিজের একটি পুরোনো স্ট্যাটাস শেয়ার করেন হাসনাত। সেখানে তিনি লেখেন, আমার ভাই Akhter Hossen এর মুক্তি চাই। যে কোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে, ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা আমার ভাই আখতার।

তিনি লেখেন, এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করছে। আপনি যে মতের, দলের বা আদর্শেরই হোন না কেন। রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো আখতার ভাইকে কোর্টে তোলার এই ছবি আপনাকে ব্যথিত না করলে, জেনে নিয়েন মজলুমের এই শৃঙ্খলে আপনিও আটকা পরবেন। খুব শীঘ্রই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com