• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জাপাকে প্রধান বিরোধীদল বানিয়ে আ’লীগকে পুনর্বাসন করতে চায় ভারত: ফারুক হাসান

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০

জাপাকে প্রধান বিরোধীদল বানিয়ে আ’লীগকে পুনর্বাসন করতে চায় ভারত: ফারুক হাসান

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন, ভারত আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলে পরিণত করতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের মিশন ভারতীয় পরিকল্পনার অংশ। অন্তর্বর্তী সরকারের ভেতরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে, যারা এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এ কারণেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, তবে তারা একশটিরও বেশি আসন পেয়ে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। অথচ নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, প্রায় সব সংস্থা এখন আওয়ামী লীগের দখলে। পুলিশ বাহিনীতে এখনো ৮০ শতাংশ আওয়ামী লীগের প্রভাব রয়ে গেছে, প্রশাসনে রয়েছে প্রায় ৭০ শতাংশ। যাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে, সেও মূলত আওয়ামী লীগের লোক।

সরকারের সংস্কারমূলক পদক্ষেপ আশানুরূপ নয় জানিয়ে ফারুক হাসান বলেন, আমরা হতাশ, দেশের জনগণও হতাশ। সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তবে নির্বাচনের আগে এখনো সময় আছে—এই সময়ের মধ্যে যদি সংস্কার ও বিচারের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দলের চাপের কাছে সরকার যদি হেলে পড়ে, তাহলে গণঅধিকার পরিষদ তা মেনে নেবে না।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের টিকাপাড়ায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com