• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৩:৫৯
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৩:৫৯

স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমী পূজায় যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান হাইকমিশনার।

প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ একটি অনন্য এবং বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়, যেটা ইতিহাস ও ভূগোলের মাধ্যমে তারা সংযুক্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের মাধ্যমে তারা আবেগগতভাবে সংযুক্ত।

তিনি বলেন, দুর্গাপূজা এমনই একটি যৌথ ঐতিহ্য। এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সাংস্কৃতিক বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন এবং গভীর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সম্পর্কের আসল শক্তি আমাদের জনগণ।

হাইকমিশনার বলেন, দুর্গাপূজা কেবল ভক্তির উৎসব নয়, এটি সংস্কৃতি, অন্তর্ভুক্তি এবং করুণারও উদযাপন। দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। আমরা প্রার্থনা করি যে এই দুর্গাপূজা আমাদের সবার জন্য নতুন আশা নিয়ে আসে এবং আমাদের সম্পর্কের জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।

প্রণয় ভার্মা বলেন, এই শুভ অষ্টমী পূজার দিনে, আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করি– আমাদের সকলকে জ্ঞান ও করুণার আশীর্বাদ করুন। আমাদের ওপর শান্তি, সমৃদ্ধি, সুখ ও সম্প্রীতি বর্ষণ করুন এবং আমাদের দুই দেশ ও আমাদের জনগণকে সংযুক্ত করে এমন বন্ধনকে লালন করার জন্য আমাদের শক্তি ও সাহস দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com