• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইউরোপের ৩ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৫:৫১
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৫:৫১

ইউরোপের ৩ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ এনসিপি প্রতিধিনিরা উপস্থিত হন।

এনসিপির সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপপ্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।

আলোচনায় সমসাময়িক রাজনীতির নানা আলাপ উঠে আসে। রাষ্ট্রদূতরা সংস্কার ও জুলাই সনদ নিয়ে ঐকমত্যের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তারা আগামী নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা হয়।

উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com