• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৫:৪৭
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৫:৪৭

ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা ও কমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, রাজনৈতিক দলগুলো পৃথকভাবে নিজেরা বৈঠক করার কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় গণতন্ত্রমঞ্চ ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন।

এই দুই সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা কালবেলাকে জানান, ‘নানা কারণে জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দলগুলো সনদে স্বাক্ষর করবে কী করবে না, তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। হয়তো সেই প্রেক্ষিতেই ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। এখন দেখা যাক কী ঘটে।’

জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস উপস্থিত থাকবেন। বৈঠকটি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন কভারেজ করবে।

গতকাল মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের যে খসড়া পাঠানো হয়েছিল, মূলত সেটি চূড়ান্ত আকারে গতকাল আবার পাঠানো হলো। চূড়ান্ত এ অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন করা হয়নি, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

জুলাই জাতীয় সনদের তিনটি ভাগের প্রথমটিতে আছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা।

আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এরই মধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্বে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন (সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) গঠন করে। পরবর্তী সময়ে এসব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশন সংস্কার নিয়ে দফায় দফায় ৩০টি দলের সঙ্গে আলোচনা করে।

কমিশনের পক্ষ থেকে জানা গেছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে থাকবে ৩০টি রাজনৈতিক দল। প্রতিটি দল থেকে জুলাই সনদে সই করবেন দুজন প্রতিনিধি। এরই মধ্যে জুলাই সনদে সই করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলগুলো তাদের দুজন করে প্রতিনিধির নাম ঐকমত্য কমিশনে পাঠিয়েছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com