• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

১০ মাসে আওয়ামী লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার: ডিএমপি

প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১২:৩১
আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১২:৩১

১০ মাসে আওয়ামী লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার: ডিএমপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঝটিকা মিছিলে অংশ নেয়ায় চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। মূলত এই ৪৬ জনকে গ্রেপ্তার উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীর সাতটি স্থান থেকে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন, তেজগাঁও থেকে ৩ জন ও উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন,গ্রেপ্তার হওয়া এসব নেতাকর্মীর অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন এবং টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, এসব মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, যারা এই ঝটিকা মিছিলে আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরও আইনের আওতায় আনার কাজ চলছে। পুলিশের এই কর্মকর্তা মনে করেন, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা এবং যে কোনো মূল্যে রাজধানীতে নিজেদের অবস্থান জানান দেয়াই এসব মিছিলের মূল উদ্দেশ্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com