• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৩:০২
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৩:০২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশের বিভিন্ন ইস্যুতে সংবাদে আজ সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ সম্মেলন করবে দলটি। আজ দুপুরে বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটি সভা শুরু হয়। বৈঠক শেষে বিকাল ৩টার দিকে বিএনপি স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন করবে।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com