• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগ ও জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ২:৩৩
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ২:৩৩

আ’লীগ ও জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকেও ভোটের বাইরে রাখার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে এ দাবি জানায় গণঅধিকার পরিষদ।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন ভোটে অংশ নিতে না পারে। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নয়। কারণ, তারা যদি অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে নির্বাচন বানচাল হতে পারে।

তিনি বলেন, তারা ভোটে অংশ নিলে সেটি হবে ইসির মাধ্যমে তাদের পুনর্বাসন। এছাড়া ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে অরাজকতা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, আমরা সিইসিকে জানিয়েছি-ফ্যাসিবাদের দোসর জাপা ও ১৪ দলকেও যেন ভোটের বাইরে রাখা হয়। এমনকি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে অনুষ্ঠেয় সংলাপেও যেন তাদের না ডাকা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে রাশেদ খানের সঙ্গে দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com