• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবে যুবদল: মোনায়েম মুন্না

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:০৮
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:০৮

966639

নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবে যুবদল: মোনায়েম মুন্না

চাঁদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে জেতাতে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেছেন, বিএনপি প্রার্থীকে জয়লাভ করাতে ভোটের মাঠে যে ধরনের কর্মসূচি এবং আমাদের যা দায়িত্ব রয়েছে তার সবই করবেন যুবদল নেতাকর্মীরা। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে সর্বশেষ কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবে যুবদল।

শনিবার (২২ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের মুনিরা ভবনে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় সম্পর্কে ওই সভার আয়োজন করা হয়।

মোনায়েম মুন্না বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রত্যেক প্রার্থীকে জয়লাভ করাতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে যুবদল। ইতোমধ্যে যুবদল মাঠে কাজ শুরু করেছে।

ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে সর্বশেষ ভোট কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যেসব কর্মকাণ্ড আছে সেসব কাজে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার নির্দেশনা দেন যুবদল সভাপতি।

মনোনয়ন পাওয়া-না পাওয়া নিয়ে দলীয় বিরোধ সম্পর্কে তিনি বলেন, বিএনপি বড় দল। মনোনয়ন বঞ্চিত হওয়ায় কেউ মনোক্ষুণ্ন হলেও তা এখন অনেকাংশেই কমে গেছে। আশা করি, এ মাসের মধ্যেই এ সংক্রান্ত যে সমস্যা যা আছে তা ঠিক হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com