• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না: মামুনুল হক

প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৮:১৫
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ৮:১৫

কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না: মামুনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না, তেমনি শেখ হাসিনাও কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবেন না।

মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান। স্থানীয় ও জেলা নেতারা বক্তব্য দেন।

মামুনুল হক বলেন, ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে চাইলে রাজাকার বলে গালি দেওয়া হয়। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, ওই মহিলার বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখবেন না। শান্তি ও জাতির কল্যাণে অবদান রাখতে চাইলে ২০১৩ সালে শাপলা চত্বরে শহীদ আলেমদের হত্যাকারী গুণ্ডা বাহিনী পরিত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে। জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যায় না। জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

মামুনুল হক হিন্দু সম্প্রদায়কে আশ্বাস দেন, ভবিষ্যতে যদি খেলাফত মজলিস ক্ষমতায় আসে, সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু করতে পারবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com