• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচার, দুই পরিচ্ছন্ন কর্মী আটক

প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৩
আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৩

ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচার, দুই পরিচ্ছন্ন কর্মী আটক

শরীয়তপুর
শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচারের সময় দুই পরিচ্ছন্ন কর্মীকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্য। সন্ধ্যার দিকে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িতে করে ওষুধ বাইরে নেওয়ার চেষ্টা করলে তুবেল হরিজন (৩৫) ও ইবাদুল মিয়া (৫৫) নামে দুই কর্মীকে আটক করা হয়।
আনসার সদস্য জানান, ময়লা পরিবহনকারী একটি ভ্যান হাসপাতালে থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তা তল্লাশি করা হয়। প্রথমে তল্লাশিতে বাধা দেওয়া হলে ও পরবর্তীতে বস্তা খুলে দেখা যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ লুকানো রয়েছে। উদ্ধারকৃত ওষুধের মধ্যে প্রায় ৯ হাজার পিস ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ ও সরকারি সিলযুক্ত অন্যান্য সামগ্রী ছিল।
ঘটনার পর আনসার সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওষুধসহ দুই পরিচ্ছন্ন কর্মীকে আটক করে। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে তুবেল হরিজন জানায়, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমার তাদের এসব ওষুধ বাইরে নেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি নিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, এটি আসলেই একটি ভয়ংকর ঘটনা। এটি তারা কতোদিন ধরে করে আসছেন সেটি দেখতে হবে। আমরা একটি কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের করবো।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com