• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৫

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে সদ্য করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবিতে জানিয়ে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয় পরিষদের পক্ষ থেকে।

এদিকে দুদকের সামনে আসিফ মাহমুদ-মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ ব্যাপারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।

মাহফুজ আলমের পিএস এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছে। তাই এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।’

বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে।

যে কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com