• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তফসিলকে স্বাগত জানিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৯

9633326 2 2

তফসিলকে স্বাগত জানিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ফখরুল বলেন, “তফসিল ঘোষণায় আমরা মোটামুটি সন্তুষ্ট। মূল বিষয় হলো ফেব্রুয়ারি ১২ তারিখ ভোট নির্ধারণ হয়েছে। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।”

তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সকল রাজনৈতিক দল ও প্রার্থী এই নির্বাচনকে উৎসবমুখর করে তুলবেন। বিগত ১৫ বছরে নির্বাচনের নামে প্রহসন হয়েছে; এখন জনগণ তাদের প্রতিনিধিত্বমূলক সংসদ গঠন করবে।”

সংস্কার এবং গণভোট প্রসঙ্গে ফখরুল বলেন, “নির্বাচন ও গণভোটকে ঘিরে দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে একমত, কিছু বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। যারা আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সঙ্গে সমন্বয় রেখে আমরা নির্বাচনে অংশ নেব।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে; রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের স্পিরিটকে সঙ্গে নিয়ে সহযোগিতা করবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com