• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হাদি হত্যাচেষ্টা: আরও একজন গ্রেপ্তার, ব্যবহৃত পিস্তল-গুলি উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ২:৩৩
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ২:৩৩

হাদি হত্যাচেষ্টা: আরও একজন গ্রেপ্তার, ব্যবহৃত পিস্তল-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি সংগৃহীত

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আরও একজনকে আটক। এসময় হামলায় ব্যবহৃত পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ১১টার দিকে অভিযান চালিয়ে নরসিংদী তরুয়া বিল থেকে এসব উদ্ধার করে বলে জানান তারা।

আটককৃত ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। সম্প্রতি তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বরসংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে পানির ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের (শিপু) দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয় বলে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি খেলনা পিস্তল।

এর আগে মঙ্গলবার রাতেই র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে ২টি ম্যাগাজিন, ১১টি গুলি এবং ১টি চাকু উদ্ধারের কথা জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com