• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৪:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৪:২৯

963330

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ-১ (ঘিওর–দৌলতপুর–শ্রীনগর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন মনোনয়নবঞ্চিত নেতা ড. খোন্দকার আকবর হোসেন বাবলু ও তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই অনশন কর্মসূচিতে মানিকগঞ্জের তিন উপজেলা বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে।

অনশনরত নেতা-কর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।

তাদের দাবি, বিএনপির দুঃসময়ে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় তার সন্তান হিসেবে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

তারা আরও বলেন, ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।

অনশন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুর্দিনে কাণ্ডারি ছিলেন। ওয়ান-ইলেভেনের সময় পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে তিনি দলের হাল ধরেছেন। বাবার পরে আমিও মানিকগঞ্জে নেতা-কর্মীদের পাশে থেকেছি, তাদের দায়িত্ব নিয়েছি। আশা করি, বিএনপি আমার ত্যাগ ও পরিবারের অবদান বিবেচনা করবে।’

দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com