• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন

নাটোর-১ ধানের শীষে মেয়ের পাশেই মা, বঞ্চিত ছেলে!

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:০৩
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:০৩

নাটোর-১ ধানের শীষে মেয়ের পাশেই মা, বঞ্চিত ছেলে!

নাটোর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

তবে ওই মনোনয়নকে প্রত্যাখ্যান করে নিজের জন্য মনোনয়ন চান পুতুলের আপন ভাই জেলা বিএনপির সদস্য ডা. ইসাসির আরশাদ রাজন। পাশাপাশি একই দাবি করেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুও।

ওই দুইজন দীর্ঘদিন ধরে এই দাবি বাস্তবায়নে নিজ নিজ অনুসারীদের নিয়ে সড়ক ও রেলপথ অবরোধসহ আন্দোলন করছেন।

তবে পুতুল ও রাজনের মা, একই আসনের সাবেক এমপি প্রার্থী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন ধানের শীষ প্রতীকে তার মেয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন এবং সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি প্রার্থী ছাড়াও ওই আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, এবি পার্টির এ এস এম মোকাররেব্বুর রহমান নাসিম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com