• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৯:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৯:০৭

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
মাদক ও ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে রায়হান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জে শহরের নাগবাড়ি এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা আবুল কালাম, আমিনুল ইসলামসহ অনেকে জানান, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com