• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

জকসুর আরও ৩ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৯:০৬
আপডেট: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৯:০৬

জকসুর আরও ৩ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বাকি ১৬ কেন্দ্রের ভোট গণনা এখনো চলমান। সর্বশেষ তিন কেন্দ্রের ফলাফল প্রকাশিত হওয়ায় দেখা গেছে, ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। একই সঙ্গে জিএস ও এজিএস পদেও এগিয়ে রয়েছেন সংগঠনটির নেতা আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা।

তিন কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল

২৩ নং কেন্দ্র (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
ভিপি: রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) ৯৭ ভোট, একেএম রাকিব (ছাত্রদল) ৯২ ভোট; জিএস: আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) ১০২ ভোট, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৪৪ ভোট; এজিএস: মাসুদ রানা (ছাত্রশিবির) ৯১ ভোট, তানজিল (ছাত্রদল) ৮৪ ভোট।

২২ নং কেন্দ্র (ইসলামিক স্টাডিজ বিভাগ)
ভিপি: রিয়াজুল ইসলাম ২০৩ ভোট, একেএম রাকিব ৭৭ ভোট; জিএস: আব্দুল আলিম আরিফ ১৭৮ ভোট, খাদিজাতুল কুবরা ৩২ ভোট; এজিএস: মাসুদ রানা ১৫৩ ভোট, তানজিল ১২৫ ভোট।

২১ নং কেন্দ্র (গণিত বিভাগ)
ভিপি: রিয়াজুল ইসলাম ২০৩ ভোট, একেএম রাকিব ১১১ ভোট; জিএস: আব্দুল আলিম আরিফ ২১৫ ভোট, খাদিজাতুল কুবরা ৫৯ ভোট; এজিএস: মাসুদ রানা ১৮১ ভোট, তানজিল ১১০ ভোট।

অন্যান্য বিভাগের ফল

সঙ্গীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব ১২৫ ভোট পেয়েছেন। একই কেন্দ্রে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৪ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। জিএস ও এজিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা কোনো ভোট পাননি। এজিএস পদে খাদিজাতুল কুবরা ৪৮ ভোট পান।

এর আগে বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি, দর্শন, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি এবং সঙ্গীতসহ বেশ কয়েকটি বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com