• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১২ তারিখে অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৩
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৩

১২ তারিখে অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২ তারিখে অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘কোনো ধরনের মাইকিং বা পূর্বঘোষণা ছাড়াই রাস্তায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগঘন হয়ে উঠেছে রাজধানীর মেরাদিয়া এলাকা। জনতার এমন অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন দেখে দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। আপনাদের এই সমর্থন বলে দেয় যে ১২ তারিখে অভাবনীয় কিছু হতে যাচ্ছে!’

তিনি আরও লেখেন, প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষ হওয়ায় লাল মিয়ার গলিতে পৌঁছাতে আমাদের দেড়ি হচ্ছে।

পোস্টে আজ শুক্রবার বিকালে মুগদায় নির্বাচনি প্রচারের থাকবে বলে জানায় জারা।

এর আগে বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভোটারদের আশ্বস্ত করে তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় বুক চিতিয়ে ও সগৌরবে চলাচল করতে পারবেন।

ওই পোস্টে ডা. তাসনিম জারা মাঠের রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে তথ্যের শক্তির ওপর গুরুত্ব দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক প্রভাবশালীদের কিভাবে মোকাবিলা করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না। বরং অন্যায়ের ‘রাজনৈতিক মূল্য’ বা পলিটিক্যাল কস্ট বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

তিনি আরও বলেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা জনসম্মুখে নিজেদের অপকর্ম প্রকাশ হয়ে পড়াকে সবচেয়ে বেশি ভয় পায়। কোনো অন্যায়ের ঘটনা যখন নিখুঁতভাবে নথিবদ্ধ করে জনসমক্ষে তুলে ধরা হয়, তখন রাজনৈতিক দলগুলোও জনমতের চাপে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়।

এক্ষেত্রে নিজের দুটি বিশেষ সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। প্রথমত, যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং দ্বিতীয়ত, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার শক্তিশালী নিজস্ব প্ল্যাটফর্ম।

অন্যায়ের ঘটনাগুলোকে ‘পাবলিক রেকর্ড’-এ পরিণত করার ঘোষণা দিয়ে ফুটবল প্রতীকের এই প্রার্থী বলেন, পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো গেলেও তথ্য ও জনমতের মাধ্যমে তৈরি সামাজিক চাপ উপেক্ষা করার ক্ষমতা কারও নেই। এমনকি বিশ্বের সবচেয়ে কঠোর একনায়করাও জনমতের এই শক্তিকে উপেক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা-৯ আসনের ভোটারদের অধিকার রক্ষায় শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন ডা. তাসনিম জারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com