• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নীলনকশার’ নির্বাচনে জাতীয় পার্টির পরাজয়: শামীম

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১১
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১১

96021

নীলনকশার’ নির্বাচনে জাতীয় পার্টির পরাজয়: শামীম

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় ‘ম্যাটিকুলাস ডিজাইনে’ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনি কারসাজি করে জাতীয় পার্টিকে (জাপা) হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

নির্বাচনি ফলাফলের বিশ্লেষণ তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় প্রশাসন পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। জাতীয় পার্টি যেন একটি আসনেও না জেতে এবং কোনোভাবেই ১ শতাংশের বেশি ভোট না পায়, তার জন্য একটি নীলনকশা বাস্তবায়ন করা হয়েছে।’

তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতেও দলীয় প্রার্থীদের পরিকল্পিতভাবে তৃতীয় করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত দেখানো হয়েছে। দলটির মতে, পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারের এই চিত্র সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং বিস্ময়কর।

তবে ভোটের ফলাফল নিয়ে ক্ষোভ থাকলেও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে দলটি।

মহাসচিব বলেন, ‘তথাপিও জাতীয় পার্টি তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানায়। আমরা প্রত্যাশা করি, নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে।’

সংবাদ সম্মেলনে শামীম হায়দার গত ২১ ফেব্রুয়ারি শহিদ মিনারে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে ‘মব জাস্টিস’ ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, মঈনুর রাব্বী রুম্মান, উপদেষ্টা খলিলুর রহমান খলিল ও জাহিদুর রহমান জাহিদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com