• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

যমুনা ছেড়ে গুলশানের বাসায় উঠলেন ড. ইউনূস

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০২
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০২

যমুনা ছেড়ে গুলশানের বাসায় উঠলেন ড. ইউনূস

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ছেড়ে যান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ইউনূস। দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন ও রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর থেকে ফেব্রুয়ারির শেষদিন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে ফিরে গেলেন তিনি।

এই যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বসবাস শুরু করতে পারেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com