• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এই সুযোগে বিদেশে যেতে না পারলে আমার আক্ষেপ থাকবে

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:৪৫
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:৪৫

এই সুযোগে বিদেশে যেতে না পারলে আমার আক্ষেপ থাকবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘এই সুযোগে যদি এ এলাকার মানুষ বিদেশে যেতে না পারে, আমি যদি এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকি—আমার আক্ষেপ থাকবে।’

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বাংলা নববর্ষের প্রথম দিনে মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘এখানে (জুড়ী) একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার ব্যবস্থা নিতে বলেছি। এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও সহযোগিতা লাগবে। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রে ভাষা শিক্ষা কোর্স চালু করতে হবে। মধ্যপ্রাচ্যে আরবি, জাপানে জাপানিজ, ইউরোপে গেলে ইংরেজি ভাষা জানতে হবে। ভাষায় খুব পারদর্শী না হলেও ন্যূনতম মান বজায় রাখতে হবে। আর এ যোগ্যতা থাকলে আমাদের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখানে মিষ্টি লাউ (মিষ্টিকুমড়া), তরমুজ, লেবু, কলা দেখে স্থানীয় সংসদ সদস্যকে জিজ্ঞেস করলাম, এগুলো কোথাকার। তিনি (সংসদ সদস্য) বললেন, এই এলাকার। আমি বললাম, আরও বেশি করে আপনারা উৎপাদন বাড়ান। পুরো সিলেট বিভাগের মার্কেটে (বাজার) যেন এসব পণ্য পাওয়া যায়। এসব পণ্য বিদেশেও রপ্তানি করা যাবে। বিশ্বদরবারে জুড়ী পরিচিত হয়ে উঠবে। তাতে কৃষকেরাও পণ্যের যথাযথ মূল্য পাবেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com