• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চীন গেলেন বিএনপি প্রতিনিধিদল, ১৯ এপ্রিল যোগ দেবেন ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৪:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৪:০৬

চীন গেলেন বিএনপি প্রতিনিধিদল, ১৯ এপ্রিল যোগ দেবেন ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল ঢাকা ছেড়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে তারা রওনা হন।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফরের কথা ছিল। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তিনি দলের সঙ্গে যেতে পারেননি। ১৯ এপ্রিল তিনি ওই সফরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, চলচ্চিত্রকার আশরাফ উদ্দিন উজ্জল, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুস্তাফিজুর রহমান বাবুল, মনোয়ার হোসেন খান, সাঈদ আল নোমান ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এ ছাড়া ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ ও মীর সোলাইমান।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধিদলের ঢাকায় ফেরার কথা রয়েছে।

গত ১৩ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাস বিএনপি প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com