• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

এখনই পরাজয় মানতে নারাজ মমতা

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬ ৫:৪৮
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ৫:৪৮

এখনই পরাজয় মানতে নারাজ মমতা

আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও পরাজয় মেনে নিতে এখনো প্রস্তুত নন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিওবার্তায় তিনি বলেন, “কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।” তিনি অভিযোগ করেন, নির্বাচনি ফলাফলের নামে “গোটাটাই মিথ্যা জিনিস খাওয়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে “ইচ্ছামতো খেলছে”। তার দাবি, শুরু থেকেই পরিকল্পিতভাবে বিজেপির ফল আগে দেখানো হচ্ছে এবং পরে তৃণমূলের এগিয়ে থাকা আসনগুলো দেখানো হচ্ছে।

তৃণমূলের নেতাকর্মী ও গণনাকেন্দ্রে থাকা এজেন্টদের উদ্দেশে মমতা ব্যানার্জী বলেন, “বাঘের বাচ্চার মতো লড়ে যেতে হবে।”

তিনি ভোট গণনা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন। মমতার দাবি, প্রায় ১০০ জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, অফিস ভাঙচুর করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় নাম কেটে “ভোট লুট” করা হয়েছে। যেসব এলাকায় তৃণমূলের জয়ের সম্ভাবনা ছিল, সেখানে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তৃণমূল কর্মী ও প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “মন খারাপ করার কিছু নেই। বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com