• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

২৭৬ নেতকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬ ৩:৪৬
আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ৩:৪৬

২৭৬ নেতকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগে তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান।

ইলিয়াস আলীসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম, হত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়।

এর আগেও, গত ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়।

এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com