• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এবার কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের মিছিল

প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৭:২২
আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৭:২২

এবার কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। একইদিন নগরীর ষোলশহর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়।

ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদামী জনির ছবি দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা। তাদের হাতের ব্যানারে হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।

একইদিন নগরীর ষোলশহর এলাকায় মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। মিছিলের ব্যানারে শুলকবহর ওয়ার্ড যুলীগের সভাপতি মো. আবুল বাশারের নাম দেখা গেছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ ও ষোলশহর এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com