• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৫
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৫

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে গেছেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

মৃত্যুর কয়েকঘণ্টা আগে নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন- ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা।

এ সময় অনেকেই শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে আলোচনা করছিলেন। এর জবাবে নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানান খোকন।

সাইফুল ইসলাম খোকন ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন খোকন। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর নিশ্চিত করে তার মেজো ছেলে মো. সাঈদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন। রাতে সুস্থভাবেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু হঠাৎ বুক ব্যথায় সব শেষ হয়ে গেল।

বিএনপির এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন, ‘মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে; এটি চিরন্তন সত্য। তবে কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন। সাইফুল ইসলাম খোকন কাকার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ উনার ভুলত্রুটি ক্ষমা করে বেহেশত নসীব করুন।’

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com