• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৭
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৭

নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন

নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

নেত্রকোনার মদনে মানসিক রোগী ছেলের হাতে এলাহি মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান এলাহি মিয়া। নামাজ শেষে বাড়ি ফিরে রান্নাঘরে নিজেই চা তৈরি করেন। এ সময় ছেলে ইয়াছিন মিয়াকেও চা পান করতে বলেন। এ কথা শুনে ইয়াছিন ঘরে থাকা বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এলাহি মিয়া। পরে স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত এলাহি মিয়ার বাড়ি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মাঝপাড়ায়।

নিহতের পুত্রবধূ জেরিন আক্তার বলেন, বাবা ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাসায় আসেন। চা পানের জন্য রান্নাঘরে যান। তখন বাবা ইয়াছিনকে বলেন, চা খেলে আয়। এরপরই ইয়াছিন বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আহত হয়ে বাবা আমাকে ডাকতে থাকেন। পরে আমাকে বলেন, ‘আমার প্রতি তোমরা দাবি রাখবা না।’ আমি এই পর্যন্তই জানি। তবে ইয়াছিন মানসিক রোগী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছে।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, ইয়াছিন দুদিন ধরে খাওয়া-দাওয়া করেনি। বুধবার সকালে বাবা এলাহি মিয়া তাকে চা পান করতে বলেন। এ কথা শুনেই ইয়াছিন পেছন দিক থেকে তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ইয়াছিন মানসিক রোগী কি না—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, মানসিক রোগী কি না, এ বিষয়টি একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবেন। আমি তো আর ডাক্তার নই।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com