• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০২
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০২

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নাম্বার কমিয়ে ভাইভায় নাম্বার বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই স্মৃতিস্তম্ভ’র পাদদেশে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ভাইভার নামে প্রহসন, চলবে না’, ‘নিয়োগ নিয়ে বাণিজ্য, চলবে না’ এবং ‘মেধার ভিত্তিতে চাকরি চাই’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ভাইভায় নাম্বার বাড়িয়ে কোটা বা দলীয়করণের মাধ্যমে নিয়োগের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবে না। বেকার যুবকদের অধিকার ক্ষুণ্ন করে স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, কথিত ‘ভাইভা কার্ড’ ও কোটা ব্যবস্থা পুনর্বহালের আলোচনা মেধাভিত্তিক নিয়োগের জন্য বড় হুমকি। রাষ্ট্রের চাকরিতে নিয়োগ হবে কেবল মেধার ভিত্তিতে, কোনো ধরনের প্রভাব বা বিশেষ সুবিধার ভিত্তিতে নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাইভাকে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার বানানো হলে দেশের লাখো বেকার তরুণ ক্ষতিগ্রস্ত হবে। সরকার দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশের প্রতিটি ক্যাম্পাসে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com