• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

নতুন চরিত্রের খোঁজে তেলুগু অভিনেত্রী রাকুল প্রীত সিং

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫২
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫২

নতুন চরিত্রের খোঁজে তেলুগু অভিনেত্রী রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
নতুনভাবে ভারতীয় সিনেমায় নিজের অবস্থান আরও শক্ত করতে চান তেলুগু অভিনেত্রী রাকুল প্রীত সিং। আগামীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার চরিত্রে দেখা যাবে তাঁকে। বৈচিত্র্যময় চরিত্র ও ভিন্নধর্মী গল্পে অভিনয়ের মাধ্যমে নিজের কাজের পরিধি আরও বাড়াতে আগ্রহী এই অভিনেত্রী।

রাকুল জানিয়েছেন, এমন চরিত্রে কাজ করতে চান, যা তাকে অভিনয়ের দিক থেকে চ্যালেঞ্জ করবে এবং নতুন কিছু করার সুযোগ দেবে।

ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সিনেমা ও চরিত্রে অভিনয় করলেও রাকুল মনে করেন, এখনও অনেক ধরনের গল্প ও চরিত্রে কাজ করা হয়নি তার। বিশেষ করে তীব্র আবেগের প্রেমের গল্প, ঐতিহাসিক চরিত্র এবং হরর সিনেমায় অভিনয়ের ইচ্ছা রয়েছে তার।

নিজের পছন্দের ঘরানা নিয়ে রাকুল বলেন, ‘আমি এখনও পুরোপুরি প্রেমের গল্পে অভিনয় করিনি। এমন হৃদয়ছোঁয়া প্রেমের গল্পে কাজ করতে চাই, যেখানে গভীর আবেগ থাকবে। ঐতিহাসিক কোনও চরিত্রেও এখনও অভিনয় করা হয়নি। পিরিয়ড ছবিতেও কাজ করতে চাই। হরর সিনেমাতেও অভিনয় করিনি। এখনও অনেক কিছু করা বাকি। তাই বিভিন্ন ধরনের ঘরানায় নিজেকে পরীক্ষা করতে চাই।’

বর্তমানে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও নিজের ভাবনায় পরিবর্তন এসেছে বলে জানান অভিনেত্রী। শুধু সিনেমার বড় বাজেট, তারকাবহুল আয়োজন বা ঘরানা নয়, বরং যে চরিত্রে অভিনয়ের সুযোগ বেশি সেটিকেই গুরুত্ব দিচ্ছেন।

রাকুলের ভাষায়, ‘ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে আছি, যেখানে নিজেকে চ্যালেঞ্জ করতে চাই এবং অভিনয়ের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে—এমন চরিত্র করতে চাই। এমন কিছু, যা আপনাকে ভেতর থেকে উত্তেজিত করে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com