• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩২
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রবি ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়েছে।

ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনটি জানিয়েছে, দুই দিনের এ কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনকে মশার প্রজননমুক্ত ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com