• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৭
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৭

বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে মো. মোকাররম (৩৫) ও শাহ আলম (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সূতারপাড়া ইউনিয়নের চং নোয়াগাঁওর তেরকোনা হাওড়ে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. মোকাররম নজরুল ইসলামের ছেলে এবং শাহ আলম একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ভোরে ওই দুই ব্যক্তি বাড়ির পাশের তেরকোনা হাওড়ে মাছ ধরতে যান। ভোর ৬টার দিকে ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com