• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধের এমপির নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৯
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৯

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধের এমপির নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শরীয়তপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় সরকার তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধের বিশেষ কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত করেছে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন। শরীয়তপুরে তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কর্মসূচীতে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী সরাসরি যুক্ত হয়েছে। এরপর শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্যের নেতৃত্বে শরীয়তপুর শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেছেন। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম,পুলিশ সুপার রওনক জাহান,সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু রাসেল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার,জেলা পর্যায়ের কর্মকর্তাগন,বিএনসিসি সদস্যগন। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com