• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুv

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭

দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুv

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় দুই বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি রাজধানীর আফতাবনগর শাখার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তার স্বামী প্রবাসী। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের সড়কে রমজান পরিবহণের একটি বাসের সঙ্গে তাসফিয়ার দুর্ঘটনা ঘটে। এতে তিনি সড়কে ছিটকে পড়লে তিশা পরিবহণের আরেকটি বাসের চাকার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, দুর্ঘটনার পর সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি স্বজনদের খবর দেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন তাসফিয়া। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com