• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৭

সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুই দিন পর এবার এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর নাম সিরাজুল মনিরা (৫)। সে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার সাবেক কমিশনার জামাল উদ্দিনের প্রতিবেশি নুরুন্নবীর মেয়ে।

মনিরার পরিবার সূত্রে জানা যায়, সে বেশ কয়েক দিন ধরে তীব্র জ্বরসহ নানা শারীরিক অসুস্থতার খুব দুর্বল হয়ে পড়ে। কিন্তু অবস্থার অবনতি হতে দেখে অভিভাবকরা তাকে গত মঙ্গলবার সীতাকুণ্ড পৌরসদরস্থ মেডিকেয়ার ল্যাবে ডা. ধীমান চৌধুরীর কাছে নিয়ে এলে তিনি এনএসওয়ান টেস্ট করিয়ে ডেঙ্গু নিশ্চিত হওয়ার পাশাপাশি মেয়েটির অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করাতে বলেন।

সেখানে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
আরো পড়ুন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মনিরার সহপাঠীর বাবা ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী মো. সেলিম উদ্দিন বলেন, ‘মনিরা আমার পাশের বাড়ির মেয়ে এবং আমার মেয়ের সহপাঠী। তাকে মঙ্গলবার যখন ডাক্তার ধীমান চৌধুরীর কাছে আনা হয় তখন ডাক্তার তার অবস্থা দেখে পরীক্ষা করিয়ে অবস্থা সংকটাপন্ন হওয়ায় মুখে অক্সিজেন সাপোর্ট দিয়ে চমেকে নিয়ে যেতে পরামর্শ দেন। ডাক্তার বলেন তারা অনেক দেরি করে ফেলেছেন, এমন রোগিকে ঘরে রাখা ঠিক হয়নি।

শেষে ডাক্তারের কথা শুনে চমেকে নিয়ে গেলেও আজ সে মারা গেছে।’
এদিকে সীতাকুণ্ডে গত তিন মাস ধরে ডেঙ্গু রোগী হু হু করে বাড়ছে। গত মঙ্গলবার উপজেলার ভাটিয়ারী মীর্জানগর গ্রামে মো. রাফসান নামে এক যুবকের মৃত্য হয় ডেঙ্গুতে। এর দুদিন না যেতেই আবার এক শিশুকন্যার মৃত্যুতে উপজেলায় ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে আতঙ্ক বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত অনেকেই এখানে ভর্তি হচ্ছে কিংবা রেফার হচ্ছেন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com