• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আসিফ ও তার স্ত্রীর আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১

আসিফ ও তার স্ত্রীর আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নাসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের দেশে-বিদেশে যাবতীয় আর্থিক লেনদেন, বিদেশে অর্থ পাচার ও সম্পদ কেনার তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার এই চিঠি পাঠিয়েছেন দুদকের উপ-পরিচালক জাহিদ কালাম। চিঠিতে দ্রুততম সময়ে তথ্য-উপাত্ত দুদকে পাঠাতে বলা হয়েছে। দুদকের একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা তার ওপর নির্ভরশীল ব্যক্তির দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন এবং পাচারসংক্রান্ত তথ্যাদি ও রেকর্ডপত্র সংগ্রহ করা প্রয়োজন। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান/কোম্পানির তথ্যাদি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংক ও নন- ব্যাংকিং প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট (বন্ধ/সুপ্ত/চলমান অ্যাকাউন্টসহ), ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, ঋণ হিসাব এবং পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থ পাচার, শেল কোম্পানি গঠন, দেশে-বিদেশ বিনিয়োগসহ সংশ্লিষ্ট তথ্যাদি ও রেকর্ডপত্র নির্দিষ্ট ছকে সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

দুদকের পাঠানো ছকের প্রারম্ভে উল্লেখ করা হয়েছে- ১. নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পিতা মো. বিল্লাল হোসেন, মা রোকসানা আক্তার, এনআইডি নম্বর ৬৪৭ ৫৪১ ২১৮২, জন্মতারিখ- ১৪ জুলাই ১৯৯৯, দুটি পাসপোর্ট নম্বর- A09909655 ও D00018185, স্থায়ী ও বর্তমান ঠিকানা- গ্রাম আকুবপুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা। ২. আয়েশা আক্তার পান্না, স্বামী-আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পিতা- মো. দলিলুর রহমান, মা রহিমা বেগম, এনআইডি নম্বর- ৬৪৭ ৫৪১ ২১৮২, ২ জানুয়ারি ২০০৪, পাসপোর্ট নম্বর B00904741, ঠিকানা গ্রাম-নাহারা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদায়ন ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে গত ৩ সেপ্টেম্বর দুর্নীতিসংক্রান্ত সব রেকর্ডপত্র চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ কয়েকটি দপ্তরে চিঠি পাঠানো হয়। ইতোমধ্যে রেকর্ডপত্র দুদকের হাতে পৌঁছেছে। এদিকে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ ১২ ধরনের অভিযোগ আসায়, গত ১০ সেপ্টেম্বর নতুন অভিযোগটিও আগের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে একযোগে অনুসন্ধান শুরু করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com