• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৫
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৫

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই ঘটনার সূপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিল পুলিশ।

একপর্যায়ে ফুৃটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন।

দুপুর পৌনে ১২টার দিকে দেখা যায়, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান করছেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে পুলিশ অবস্থান ছিল মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাঁদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com