• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ কভেন্ট্রি বিএনপি ও সেন্ট আলবান্স বিএনপির কমিটি ঘোষণা

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ কভেন্ট্রি বিএনপি ও সেন্ট আলবান্স বিএনপির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ কভেন্ট্রি শাখা ও সেন্ট আলবান্স শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু কমিটি দুটি অনুমোদন করেন । ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে ।

আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ( দপ্তরের চলতি দায়িত্বে ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জোনাল কমিটি দুটো অনুমোদনের তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

ঘোষিত ২টি জোনের কার্যনির্বাহী কমিটি ( আংশিক) নিম্নরুপঃ

কভেন্ট্রি বিএনপিঃ সভাপতি জামিউল ইসলাম জামিল, সিনিয়র সহ সভাপতি আফজাল খান লাকি, সহসভাপতি শাহ মাহবুবউজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মেহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী , সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন ও সদস্য শামিমুর রহমান জামিল ।

সেন্ট আলবান্স বিএনপিঃ সভাপতি শানুর মিয়া চৌধুরী, সিনিয়র সহ সভাপতি বাবলুল করিম চৌধুরী, সহসভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক আকিকুর রহমান চৌধুরী ( জুবের ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শেরন এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশিদ ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com