• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী ছবি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ২:৪১
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ২:৪১

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী ছবি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে

শীর্ষ খবর ডেস্ক
ছবি: পিএমও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ অভিযোগ করেন।ঘড়ি কিনুন

প্রেস নোটে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

সম্প্রতি হোয়াইট হাউস থেকে ওই রিসেপশনে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর অংশগ্রহণের একটি ছবি ঢাকায় পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর দপ্তর ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করে। এরপর ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কের সৃষ্টি হয়।

প্রেস নোটে বলা হয়, অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিটিকে মিথ্যা দাবি করে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি এআই-জেনারেটেড ও বিকৃত ছবিকে সত্য হিসেবে প্রচারের চেষ্টা করছে।

ওই ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

সহকারী প্রেস সচিব জানান, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই করা হয়। প্রতিবেদনে ছবিটিকে সম্পূর্ণ এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে উল্লেখ করা হয়েছে।

প্রেস নোটে আরও বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আগে থেকেই এআই-জেনারেটেড হিসেবে চিহ্নিত ওই ছবিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে উপস্থিতির আসল ছবিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com