• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শরীরে বেল্টে পেঁচিয়ে ৪.৫ কেজি স্বর্ণ, মালয়েশিয়ান যাত্রী আটক

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:৪৭
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:৪৭

শরীরে বেল্টে পেঁচিয়ে ৪.৫ কেজি স্বর্ণ, মালয়েশিয়ান যাত্রী আটক

শরীরে বেল্টে পেঁচিয়ে ৪.৫ কেজি স্বর্ণ, মালয়েশিয়ান যাত্রী আটক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

শরীরে কালো কাপড়ের বেল্টে পেঁচিয়ে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ বহনের অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা।

রবিবার (৪ অক্টোবর) কাস্টমস হাউস, ঢাকা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটে মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩) ঢাকায় আসেন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়।

ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করা হয়।

পরে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তার শরীরে তল্লাশি চালানো হলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস জানায়, উদ্ধার করা স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। সব মিলিয়ে ৯টি স্বর্ণবারের ওজন ৪ দশমিক ৫ কেজি।

এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
স্বর্ণের বারগুলো কালো কাপড়ের বেল্টে বিশেষ কায়দায় পেঁচানো ছিল। পরে সেগুলো যাত্রীর শার্টের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায়।

কাস্টমসের দাবি, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণ বহনের বিষয়ে কোনো বৈধ নথি বা দলিলও তিনি দেখাতে পারেননি।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে।

কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ ও জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com