• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিমান ও পর্যটন খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:৩০
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:৩০

বিমান ও পর্যটন খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় নিশ্চিত করার তাগিদ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার শূন্য পদ অগ্রাধিকার ভিত্তিতে পূরণের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্য ও মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সভাপতি ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মন্ত্রণালয়কে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্মত বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশকে অন্যতম প্রধান এভিয়েশন হাব ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামগ্রিক কার্যক্রম কমিটির কাছে উপস্থাপন করা হয়।

কমিটি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং বিভিন্ন পর্যায়ে শূন্য থাকা পদগুলোর বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে। শূন্য পদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেওয়া হয়। সভায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ কমিটির সদস্যরা এবং মন্ত্রণালয়ের সচিব, অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com