• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট নগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ২:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ২:৩৪

সিলেট নগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

 

সিলেট ব্যুরো
ফাইল ছবি
সিলেট নগরীর ৬টি ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সর্বসম্মতিক্রমে ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির কমিটির অনুমোদন দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সিলেট মহানগর বিএনপি জানায়, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ২৮ নং ওয়ার্ডে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো. মকসুদ আহমদকে আহ্বায়ক ও মো. হাবিবুর রহমান মাসুমকে সিনিয়র সদস্য করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. নুরুল ইসলাম রুহেল, মো. শাহেদুল ইসলাম বাচ্চু, মো. রফিক মিয়া, মো. শামীম আহমদ, সাজল আহমদ, মাসুদ আহমদ কবির, মো. সাহেদ আহমদ, মো. সেলিম আহমদ, শামীম আহমদ আলীম, মো. আবুল কালাম আজাদ, আবদাল হোসেন, হাবিবুর রহমান মিন্টু ও মনজু আহমদ। উক্ত ওয়ার্ডের প্রতিটি পাড়া কমিটি আহ্বায়ক মো. মকসুদ আহমদ ও সিনিয়র সদস্য মো. হাবিবুর রহমান মাসুমের যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার ভিত্তিতে ২৯ নং ওয়ার্ডে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে জাকারিয়া খান আহ্বায়ক ও আওলাদ হোসেন সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এনাম উদ্দিন, সাইফুর রহমান, এমরানুজ্জামান, শামীমুর রহমান, রাসেল মাহমুদ, আফজাল হোসেন মুন্না, অ্যাডভোকেট বদরুল ইসলাম শিপন, আব্দুল বাসিত, হাসান মাহমুদ মাসুম, ফারুক হাসান সুজন ও সাইদ খান মিলন। এ ওয়ার্ডে আহ্বায়ক জাকারিয়া খান ও সিনিয়র সদস্য আওলাদ হোসেনের স্বাক্ষরে পাড়া কমিটিসমূহ অনুমোদিত হবে।

১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ৩০ নং ওয়ার্ডে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। এই কমিটিতে মোহাম্মদ নূরুল ইসলামকে আহ্বায়ক এবং মো. আবুল লেইছকে সিনিয়র সদস্য করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মো. আজমল হোসেন, গৌছ উদ্দিন, জাহিদুর রহমান জুবের, রুহেল আহমদ কালাম, আনা মিয়া, গৌছ আলী, বাহার উদ্দিন, মোহাম্মদ জামিল আলী, মো. কবির আহমদ, আব্দুর রহিম, পলাশ দাস, মো. সুমন আহমদ ও সৈয়দ ইসমাইল আলী। এ ওয়ার্ডের প্রতিটি পাড়া কমিটি আহ্বায়ক মোহাম্মদ নূরুল ইসলাম ও সিনিয়র সদস্য মো. আবুল লেইছ-এর যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রেক্ষিতে ৪০ নং ওয়ার্ডে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে তৌফিক ওজায়েব সুহেলকে আহ্বায়ক এবং ইসমাইল হোসেন তকবিরকে সিনিয়র সদস্য মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আসাদ মিয়া রুকন, ফরিদ আহমদ, মামুনুর রশীদ মামুন, সুলেমান আহমদ, শামীম চৌধুরী, আব্দুল জলিল, আব্দুল আলী লিটন, মনজুরুল হক, সাদেক আহমদ, আনোয়ার হোসেন, নূরে আলম সাদেক, যামিনী বাবু ও ভানু বিশ্বাস। উক্ত ওয়ার্ডে আহ্বায়ক তৌফিক ওজায়েব সুহেল ও সিনিয়র সদস্য ইসমাইল হোসেন তকবিরের স্বাক্ষরে পাড়া কমিটিগুলো অনুমোদন পাবে।

১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের ভিত্তিতে ৪১ নং ওয়ার্ডে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে মো. ইউনুস মিয়াকে আহ্বায়ক ও জমির উদ্দিনকে সিনিয়র সদস্য মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- আতিকুর রহমান, সুহেদুল হক দারা, আব্দুল হামিদ খোকন, সাহাব উদ্দিন, আবু বক্কর সিদ্দিকী, আফতাব আহমদ, আব্দুল খালিক, হাবিবুর রহমান, ইদ্রিস মিয়া, শাহ আলম ও কামাল আহমদ। ওয়ার্ডটির প্রতিটি পাড়া কমিটি আহ্বায়ক মো. ইউনুস মিয়া ও সিনিয়র সদস্য জমির উদ্দিনের স্বাক্ষরে অনুমোদিত হবে।

এছাড়া ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ৪২ নং ওয়ার্ডে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

এই কমিটিতে শামীম আহমদ সিদ্দিকীকে আহ্বায়ক ও সরোয়ার আহমদ খান মাজেদকে সিনিয়র সদস্য করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গিয়াস উদ্দিন, মো. সুহেল আহমেদ, জসিম উদ্দিন, আব্দুল হাফিজ সালেহ, মো. সানু মিয়া, সেলিম আহমদ, আশরাফ উদ্দিন আলীম, শরীফ আহমদ, সাজ্জাদুর রহমান, আলমাস ও কয়েস আহমদ।

এ ওয়ার্ডের সব পাড়া কমিটি আহ্বায়ক শামীম আহমদ সিদ্দিকী ও সিনিয়র সদস্য সরোয়ার আহমদ খান মাজেদের স্বাক্ষরে অনুমোদন দেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com