প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সিলেট নগরীতে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ, সহসাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম স্বপম, পাঠাগারবিষয়ক সম্পাদক আহসান শরিফ, সাবেক সহক্রীড়া সম্পাদক মুশফাক আহমদ, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নুরান আহমদ রুপায়েল ও সদস্যসচিব আব্দুস সামাদ।
এ ছাড়া মহানগর ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক রাহাত আব্বাসী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য সুয়েব আহমদ সিমন, আব্দুল রাশেদ, লিটন আহমদ ও বিপুল উপস্থিত ছিলেন।
মিছিলে ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুলহাস আহমদ এবং ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফামিনুর রাহমান রাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় লিটন সিং, সাদ্দাম হোসেন, সানজু রাহমান, রনি আহমদ, তামিম আহমদ, আশরাফ, সুমন আহমদ, তায়েফ আহমদ, দেলোয়ার হোসেন, মুক্তার আহমদ, সাব্বির আহমদ, এরশাদ, রুমান, সাদ্দিক, সাজ্জাদ হোসেন, শামিম আহমদ, শরিফ, মজিদ, রতন আহমদ, আরজান, তোফায়েল, আবিদ, সাগর, সাইদুল ইসলাম, নাবিল ও আজিম আহমদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রাহমান মারজান, মারুফ, নাশরাত আহমদ, মাহদি, আব্দুল আহাদ, জিহান, সিয়াম, নওশাদ, সামাদ, সাগর ও সাব্বিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কোনো চক্রান্ত বা অপচেষ্টা চালিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদল রাজপথে সতর্ক রয়েছে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে তার জবাব দেবেন।













