• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়ে টোকিও যাচ্ছেন সাজরিয়া তাবাসসুম প্রমা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:১৩
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:১৩

966659885

মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়ে টোকিও যাচ্ছেন সাজরিয়া তাবাসসুম প্রমা

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দেশের মডেলিং অঙ্গনের পরিচিত মুখ সাজরিয়া তাবাসসুম প্রমা। তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৬৪তম ‘মিস ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্ট’-এ অংশ নেবেন তিনি। মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সের পাশাপাশি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ তিনটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার একটি হিসেবে বিবেচিত মিস ইন্টারন্যাশনাল।
প্রমার আন্তর্জাতিক অভিযাত্রা শুরু হবে আগামী ৯ নভেম্বর।

সেদিন থেকে জাপানে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও প্রতিযোগিতামূলক আয়োজনে অংশ নেবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হবে বিশ্বমঞ্চে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরার এক নতুন অধ্যায়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর জাপানের টোকিওর কানাদেভিয়া হলে (সাবেক টোকিও ডোম সিটি হল)।
গত কয়েক বছরে বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন প্রমা। দেশের গুরুত্বপূর্ণ ফ্যাশন শোগুলোতে হাঁটার পাশাপাশি শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের ফটো ক্যাম্পেইনেও কাজ করেছেন।মানচিত্র দেখুন

তাঁর সাবলীল উপস্থিতি, পেশাদারত্ব, আভিজাত্যপূর্ণ অভিব্যক্তি ও মঞ্চে আত্মবিশ্বাসী পদচারণা তাঁকে মডেলিং অঙ্গনে পরিচিতি এনে দিয়েছে। এবার সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। সৌন্দর্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা তুলে ধরাই হবে তাঁর এই যাত্রার অন্যতম লক্ষ্য।
প্রসঙ্গত, ২০২৪ সালে ভিয়েতনামের হো চি মিন শহরে অনুষ্ঠিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’– অংশ নিয়েছিলেন প্রমা।

966663201

পরিবেশ সুরক্ষায় ‘ব্লু গার্ড বিডি’
প্রমার প্রতিযোগিতার প্রস্তুতি ও সামাজিক উদ্যোগের অন্যতম কেন্দ্রবিন্দু তাঁর পরিবেশবিষয়ক অ্যাডভোকেসি প্রকল্প ‘ব্লু গার্ড বিডি’। বাংলাদেশের পানিসম্পদ ও পরিবেশ সুরক্ষা এবং এ কাজে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে এই উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে প্রকল্পটি জাতিসংঘের সাতটি টেকসই উন্নয়ন অভিষ্টের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লক্ষ্যগুলো হলো—এসডিজি ৪: মানসম্মত শিক্ষা, এসডিজি ৫: লিঙ্গসমতা, এসডিজি ৬: সুপেয় পানি ও স্যানিটেশন, এসডিজি ১১: টেকসই নগর ও জনপদ, এসডিজি ১২: দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, এসডিজি ১৪: জলজ জীবন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং এসডিজি ১৭: অভীষ্ট অর্জনে অংশীদারত্ব। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে ফুটস্টেপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সঙ্গে সহযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিসরে পরিবেশবিষয়ক সচেতনতা ও অ্যাডভোকেসিকে একই লক্ষ্যে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রমা। তাঁর এই উদ্যোগ সৌন্দর্য প্রতিযোগিতাকে কেবল ব্যক্তিগত অর্জনের মঞ্চ হিসেবে নয়, বরং সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবেও তুলে ধরছে।

আজরা মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চের প্রস্তুতি
২০২৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিযোগিতার ন্যাশনাল লাইসেন্সের দায়িত্বে রয়েছেন দেশের ফ্যাশন ও পেজেন্ট অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব আজরা মাহমুদ। র্যাম্প ডিরেক্টর, টেলিভিশন উপস্থাপক, অভিনেত্রী, স্টাইলিস্ট ও গ্রুমিং কোচ হিসেবে ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিবিসি বাংলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর, আর দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনে নতুন প্রতিভা গড়ে তোলার সঙ্গে যুক্ত।মানচিত্র দেখুন

আজরা মাহমুদের হাতে রয়েছে পাঁচটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার লাইসেন্স—মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মিস কসমো বাংলাদেশ, মিস্টার কসমো বাংলাদেশ এবং ফেস অব বাংলাদেশ। আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এর মধ্যে প্যারিস ফ্যাশন উইকে শিল্প-অঙ্গনের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

96665985 2


২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)।

এটি বাংলাদেশের একটি অগ্রণী প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম, যেখানে সম্ভাবনাময় মডেল, উপস্থাপক ও সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিযোগীদের প্রশিক্ষণ দেওয়া হয়। র্যাম্পে হাঁটা, ব্যক্তিত্বের বিকাশ, গ্রুমিং, যোগাযোগদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মতো বিষয়কে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে এএমটিসি। জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিভাদের আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার জন্য প্রস্তুত করাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

প্রমার নির্বাচন প্রসঙ্গে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, “প্রমা বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে—আত্মবিশ্বাসী, লক্ষ্যসচেতন এবং বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত। আমরা তাঁকে নিয়ে গর্বিত। টোকিওতে মিস ইন্টারন্যাশনাল ২০২৬-এ তিনি যে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সাবলীলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তা দেখার অপেক্ষায় আছি।”

বাংলাদেশের প্রতিনিধিত্বের অপেক্ষায়
মিস ইন্টারন্যাশনাল ২০২৬-এর মঞ্চে প্রমার অংশগ্রহণ বাংলাদেশের মডেলিং ও প্যাজেন্ট অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, সম্ভাবনা এবং পরিবেশ সুরক্ষায় তাঁর অঙ্গীকার বিশ্বদরবারে তুলে ধরতে চান তিনি।

টোকিওতে চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার এই সময়ে সাজরিয়া তাবাসসুম প্রমার পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার এই অভিযাত্রায় তাঁর সাফল্য কামনা করে সবাইকে তাঁর যাত্রা অনুসরণ ও সমর্থন করার অনুরোধ জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com