• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

যশোরের জেলা প্রশাসক এর সঙ্গে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৫:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৫:৪৯

96859625
 

যশোর প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর নেতৃবৃন্দ।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর উপদেষ্টা এস এম সামছুল আলম নিক্সন, সভাপতি কবি সাহানা সুলতানা, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা এবং যশোর জেলা যুব পরিষদের সভাপতি মো. মুছা।

এ সময় তাঁরা জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

সৌজন্য সাক্ষাৎটি প্রশাসন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বিনিময়ের একটি উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম