• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৪:৩৫
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৪:৩৫

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
চুলে ঝুলছে বেলি ফুলের গাজরা, পরনে ঐতিহ্যবাহী শাড়ি আর মুখজুড়ে মিষ্টি হাসি। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কখনো চুলের ফুল ঠিক করতে করতে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। বাজছে পুরোনো দিনের বাংলা গান; ঐতিহ্যবাহী বাঙালি সাজে এভাবেই নতুন এক ভিডিওতে নজর কাড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বছর ঘুরে আবারও এলো সনাতনী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার ষষ্ঠীর দিনে ভিডিওটি প্রকাশ করলেন অভিনেত্রী। শারদীয় উৎসবের এই আবহে নিজেকে সাজালেন, ভক্তদের মাঝে তুলে ধরলেন রূপের নান্দনিকতা।

ভিডিও প্রকাশের পাশাপাশি ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’

ভিডিওতে অভিনেত্রীকে দেখা গেছে অফহোয়াইট শাড়িতে। শাড়ির পাড়জুড়ে রয়েছে গোলাপি রঙের নকশা, আর ব্লাউজেও রাখা হয়েছে একই রঙের সঙ্গে মানানসই নকশা। ভারী কানের দুল, হাতে অলংকার এবং চুলে বেলি ফুলের গাজরা তার সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে ভিন্ন ভিন্ন অভিব্যক্তিতে ধরা দিয়েছেন জয়া। কখনো শাড়ির আঁচল সামলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, কখনো মৃদু হেসে তাকিয়েছেন লেন্সের দিকে। আবার কোনো দৃশ্যে হাতে ফুলের গাজরা নিয়ে কিংবা চুলের সাজ ঠিক করতে দেখা গেছে তাকে। ধারণা করা হচ্ছে, ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে ভারতের কলকাতায়।

ভিডিওর সঙ্গে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’ যুক্ত করেছেন অভিনেত্রী। গানের সুর আর জয়ার স্বাভাবিক উপস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে মনোরম আবহ। তার এই ভিডিও ইতোমধ্যে ভক্তদের প্রশংসা পাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি পোশাক ও ফ্যাশন সচেতনতার কারণেও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে থাকেন জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী সাজে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম