• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৩১
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৩১

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
তারকাদের সাজে নানা বৈচিত্র্য দেখা গেলেও কিছু রূপ মুহূর্তেই কেড়ে নেয় সবার নজর। এবার তেমনই এক ব্যতিক্রমী সাজে হাজির হয়ে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—প্রচলিত দুর্গারূপের আদলেই নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। তার সেই সাজের ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রশংসা আর মুগ্ধতার প্রকাশ।

রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুটের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তার সাজসজ্জায় ফুটে উঠেছে দেবী দুর্গার চিরচেনা প্রতিচ্ছবি। শাড়ি, মুকুট ও পদ্মফুলের সমন্বয়ে পূজার আবহকে যেন নিজের উপস্থিতিতে ধারণ করেছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

অভিনেত্রী পরীমনির নতুন সাজ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তাঁর অনুসারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে ভালোবাসা জানিয়েছেন। এক অনুসারী লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’। অন্য এক ভক্ত লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। মাত্র দুই ঘণ্টায় ভিডিওটি ১২ লাখ বার দেখা হয়। পাশাপাশি এতে মন্তব্য জমা পড়ে ১০ হাজারের বেশি। ভক্তদের এমন সাড়া থেকে বোঝা যায়, অভিনয়ের পাশাপাশি ভিন্নধর্মী সাজ ও উপস্থিতি দিয়েও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছেন পরীমনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকার পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিংয়েও অংশ নিয়েছেন পরীমনি। তবে ‘সেপারেশন’ কবে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম