শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনীতির পাশাপাশি মানুষের জন্য কাজ করতেই জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন পরিকল্পনা ছিল।
তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
এ সময় কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ২৭ বছরে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবিকতার মহীরুহ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রতিষ্ঠান সারা বিশ্বে মানবিকতার উদাহরণ হয়ে থাকবে।












